থানচি প্রতিনিধি | ১০:২৪ পিএম, ২০২১-০১-২০
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনাময় থানচিকে একটি মডেল রুপান্তরিত করতে সকলের সহযোগীতা আহবান জানান । বাংলাদেশের ৬৪টি জেলায় বান্দরবান পার্বত্য জেলা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ন জেলা। বান্দরবানের আবার সবচেয়ে শান্তিপূর্ন উপজেলা হচ্ছে থানচি উপজেলা।
বান্দরবান ৭টি উপজেলার মধ্যে আগামীতে থানচিই হবে একমাত্র মডেল উপজেলা। জেলাটি পর্যটনের জন্য গুরুত্বর্পূন স্থান হলেও থানচি হচ্ছে সবচেয়ে পর্যটকের আকর্ষণীয় ও পছন্দনীয় উপজেলা। যার জন্য সম্ভাবনাময় এই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে পরিনত করতে প্রশাসনের উপর স্থানীয় জনগণকে সার্বিক সহযোগিতা দিতে হবে।
সম্ভাবনা, সমস্যা ও চাহিদা মোতাবেক আপনাদেরকে সহযোগিতা দিতে অত্র এলাকা জনগনের জন্য জেলা প্রশাসক ও থানচি উপজেলা প্রশাসনের কার্যালয়ের দরজা দিন-রাত খোলা থাকবে। বুধবার ২০ জানুয়ারী সকাল ১১টা উপজেলা পরিষদ মিলনায়নতনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
উপজেলা প্রশাসনে উদ্যোগে বান্দরবান পার্বত্য জেলা এর সাথে থানচি উপজেলা সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও আইন শৃঙ্খলা বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী দপ্তরে কর্মকর্তা ও সুশীল সমাজের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমান সভাপতিত্ব করেন, মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা , থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সাবেক ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনার্ডিষ্ক ত্রিপুরা, কৃষি ব্যাংক থানচি শাখা ব্যবস্থাপক অসিপ হাসান প্রমূখ ।
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি ২০/২১ শে জানুয়ারী দুইদিন ব্যাপী থানচি উপজেলা সফরে তিনি বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ভোধন , (স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত ছক মোতাবেক পরিদর্শনে যাবেন, থানচি থানা, ১টি করে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পরিদর্শণ করবেন। এছাড়াও মন্ত্রী পিরষদ বিভাগ কর্তৃক প্রদত্ত ছক মোতাবেক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, ভূমি অফিস, ১টি ইউনিয়ন পরিষদ, দুইটি হেডম্যান কার্যালয়, আশ্রায়ন প্রকল্প, এনজিওঅফিস,গণ শুনানী গ্রহন করবেন।
কাল ২১ শে জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প একটি খামার একটি বাড়ী এর উন্নয়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, ইনোভেশন কার্যক্রম, পর্যটন কেন্দ্র পরিদর্শণ করবেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited